১ অ্যাকাউন্টেই ৪ ডিভাইসে হোয়াটসঅ্যাপ

২১ সেপ্টেম্বর, ২০২০ ১৪:১৩  
একটি অ্যাকাউন্ট থেকে একইসঙ্গে চারটি ডিভাইসে ব্যবহার করার সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। ইতোমধ্যেই বেশ কয়েকটি দেশে ফিচারটির আপডেট দিতে শুরু করেছে ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। খুব দ্রুত সব দেশের ব্যবহারকারীরা এই আপডেট পেয়ে যাবেন বলে জানিয়েছে ওয়াবেটাইনফো। বলা হয়েছে, নতুন আপডেটে বেটা ভার্সনে ফিচারটি ‘লিংকড ডিভাইসেস’ নামে শো করতে দেখা গেছে। সাধারণ ভার্সনে আসলে এই ফিচারটি থাকবে অ্যাপের সেটিংস অপশনে। কোন কোন ডিভাইসে অ্যাকাউন্ট খোলা রয়েছে সেটি অ্যাকাউন্ট থেকেই দেখা যাবে। এছাড়াও ‘অ্যাডভান্সড সার্চ’ ফিচারে অনুসন্ধানের সুবিধা রাখা হয়েছে। এই ফিচারটি আসলে ব্যবহারকারীরা সার্চে ট্যাপ করে ছবি, ভিডিও, লিংক এবং অডিওর আলাদা-আলাদা ক্যাটাগরি পাবেন। বর্তমানে হোয়াটসঅ্যাপ একসঙ্গে একটি ডিভাইসের পাশাপাশি শুধু ওয়েবে ব্যবহার করা যায়।